প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা), প্রতিনিধিঃ
মাওলানা শারিফুল হুজুরের বিরুদ্ধে ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
গত দুই দিন যাবত খুলনার ডুমুরিয়া-শরাফপুর সড়কের পাশে স্কুলের জায়গার উপর তিনি স্থাপনা গড়ে তলার চেষ্টা করছেন। তাবু দিয়ে ঘিরে গোপনীয়ভাবে টিন সেডের এক চালা ঘর তৈরি করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঝাড়-ফুঁক দিয়ে অপচিকিৎসা করে আসছেন। তার চিকিৎসালয়ের পাশে ওই জায়গাটি রোগীদের বিশ্রামাগারের জন্য ব্যবহৃত করবেন।
রবিবার(২৬ জুলাই) দুপুরে স্কুলের শিক্ষকবৃন্দ কাজ করতে নিষেধ করেন। কিন্তু শিক্ষকের বাঁধা না মেনে উপরন্ত তাদেরকে বাড়তি কথা শুনিয়ে দেন। একপর্যায়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোল্যা মোশাররফ হোসেন মফিজ নিষেধ করার পর কাজ সাময়িক বন্ধ রাখে। তবে তিনি জায়গা থেকে সরতে নারাজ। মাওলানা শারিফুল ইসলাম জানান, জায়গাটি স্কুলের কি তা জানি না। তবে সরকারি জায়গা তাই দখলে নিয়ে একচালা ঘর করতেছিলাম। এখন বাঁধা পড়েছে তাই আপাতত কাজ বন্ধ রেখেছি।
প্রধান শিক্ষক মোঃ আইউব হোসাইন জানান, তিনি নিজেই যেয়ে বাঁধা দেয়। কিন্তু উপরন্ত শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে অশোভনীয় আচারণ করে। যদি সহজে না সরলে প্রয়োজনে বিষয়টি আইনগতভাবে দেখা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা